চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৯:১৫ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান সম্বলিত লেখা ভেসে উঠতে দেখা গেছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধা সোয়া ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদে নিয়ন সাইনে লেখাটি ভেসে ওঠে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই গ্রামে ঈদের দিন নামাজ শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হন।

এ ঘটনায় আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় সন্ত্রাস দমনে আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, ‘এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি বন্ধ রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে আমরা মসজিদ কমিটি বিষয়টি নিয়ে তদন্ত করব। কে এ ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করব।’

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা নাকি প্রযুক্তিগত ত্রুটি, তা খতিয়ে দেখছে পুলিশ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় বাংলানাটোরমসজিদের সাইনবোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT