চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমা-কন্তের পর আল ইত্তিহাদে গেলেন জোতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে সৌদি প্রো লিগে শীর্ষে থেকে শেষ করেছে আল ইত্তিহাদ। আগামী মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে দলকে আরও সমৃদ্ধ করতে ইতিমধ্যেই ক্লাবটি টেনেছে দুই ফরাসি তারকা করিম বেনজেমা ও এনগোলো কন্তেকে। এবার চ্যাম্পিয়নরা দলে নিলো পর্তুগিজ তারকা জোতাকে।

আল ইত্তিহাদ বিবৃতে জানিয়েছে, স্কটিশ ক্লাব সেল্টিক থেকে তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ২৪ বর্ষী জোতা। বছরে কত টাকা বেতনে ক্লাবটির সঙ্গে যোগ দিলেন তিনি তা এখনও প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যমে এসেছে, ২৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ২৯৫ কোটি টাকার চুক্তি হতে পারে জোতার সঙ্গে।

এবছরের ডিসেম্বরে সৌদি আরবের জেদ্দায় হবে ক্লাব বিশ্বকাপের আসছে আসর। যেখানে স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন দল হিসেবে খেলবে আল ইত্তিহাদ। মূলত সেই লক্ষ্যেই দলকে আরও বেশি শক্তিশালী করতে পদক্ষেপ সৌদি চ্যাম্পিয়নদের।

রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে ক্লাব বিশ্বকাপজয়ী ও গতবারের ব্যালন ডি’অর জয়ী বেনজেমা এবং চেলসির সাবেক মিডফিল্ডার কন্তের পর জোতাকে টেনে তৃতীয় বড় চুক্তি সারল ক্লাবটি।

জোতাকে নেয়ার ঘোষণা দিয়ে প্রকাশ করা ভিডিওতে দলটির কোচ নুনো সান্তো বলেছেন, ‘আমরা বিশ্বজয় করতে চাই।’

গত দুমৌসুমে স্কটিশ সেল্টিকের হয়ে ২৮ গোল করেছেন জোতা, গোলে সহায়তা করেছেন ২৬ বার। দুমৌসুমেই জিতেছেন স্কটিশ প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ। সঙ্গে এ মৌসুমে জিতেছেন স্কটিশ কাপ, স্কটিশ লিগ কাপও।

Jui  Banner Campaign
ট্যাগ: আল ইত্তিহাদক্লাব বিশ্বকাপজোতাবেনজেমালিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT