চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’!

ঈদের ছবিগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশী থিয়েটারে ‘জংলি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে শুক্রবার (২৫ এপ্রিল) মুক্তি পাচ্ছে ঈদের ছবি ‘জংলি’। সুপরিচিত পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ঈদের ছবিগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, প্রথম সপ্তাহে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও ইউকের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকে-তে স্বপ্ন স্কেয়ারক্রো-এর সাথে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

বিশ্বখ্যাত চেইন এএমসি (ইউসএ) এর স্ক্রিন সংখ্যা ১২ টি, রিগ্যাল (ইউসএ) এর স্ক্রিন সংখ্যা ১৪ টি, সিনেপ্লেক্স (কানাডা)- এর স্ক্রিন সংখ্যা ৫টি-তে চলবে ‘জংলি’ এছাড়া সিনেওয়ার্ল্ড (ইউকে) এর স্ক্রিন সংখ্যা ৭টি, শোকেস (ইউএসএ) এর স্ক্রিন সংখ্যা ২টি।

তিন দেশের মোট চল্লিশটি শহরে চল্লিশ থিয়েটারে ‘জংলি’ মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত চেইন থিয়েটারগুলোতে। প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে সেগুলোর মধ্যে রয়েছে কানাডা টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর।

আমেরিকার নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি। ইংল্যান্ড লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন, ফেলথাম।

পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, ‘বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার প্রেশার থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভাল শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে ‘জংলি’, সেই সাথে থাকছে আরেক বড় চেইন সিনেমার্ক (ইউএসএ) এ নতুন কিছু হল পাবার সুযোগ।

Reneta

‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ । পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী।

আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দীঘি। প্রিন্স মাহমুদ এর সংগীত পরিচালনায় সিনেমাটি পরিচালনা করেছেন শান খ্যাত নির্মাতা এম রাহিম।

Jui  Banner Campaign
ট্যাগ: জলিবুবলীলিড বিনোদনসিয়ামস্বপ্ন স্কেয়ারক্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT