চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নেভাল স্পেশাল ওয়ারফেয়ার (এনএসডব্লিউ) এবং বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ (এসডব্লিউএডিএস) এর মধ্যে ২০২২ সালের দ্বিতীয় জয়েন্ট কম্বাইন্ড অ্যাক্সচেঞ্জ ট্রেনিং (জেসিইটি) মহড়া শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। গত ১৭ অক্টোবর থেকে থেকে শুরু হওয়া মহড়া শেষ হয় ১০ নভেম্বর।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএস এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এনএসডব্লিউ প্রশিক্ষকরা চার সপ্তাহের কঠোর অনুশীলনে অংশ নেন। যার মাধ্যমে অংশগ্রহণকারীরা টহল ও সঙ্কট মোকাবিলার কৌশলগুলোর সঙ্গে নিজেদের পরিচিত করতে পেরেছে। এ প্রশিক্ষণের মূল লক্ষ্যগুলোর মধ্যে চিকিৎসা দেওয়া ও যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রে অভিযান পরিকল্পনা, নৌযানে তল্লাশি চালানো ও জব্দ করার কৌশল এবং সামুদ্রিক যোগাযোগের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

Banglabid

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএস’র ৪২ জন অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর বহরে থাকা আমেরিকার তৈরি ডিফেন্ডার এবং মেটালশার্ক টহল বোটগুলো কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে দক্ষতার সঙ্গে পরিচালনার মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা এবং বাংলাদেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষিত করার ব্যাপারে পেশাগত দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করেছে।

২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেভাল স্পেশাল ওয়ারফেয়ারের নাবিক এবং স্পেশাল ফোর্সের সৈন্যরা জয়েন্ট কম্বাইন্ড এক্সচেঞ্জ ট্রেনিংয়ের (জেসিইটি) মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজের (এসডব্লিউএডিএস) ৪০০ এর বেশি সদস্যকে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, শান্তিপূর্ণ উন্নয়নকে উৎসাহিত করা ও সঙ্কটময় পরিস্থিতি মোকাবিলার মধ্য দিয়ে এ অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ও বাংলাদেশ নৌবাহিনী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ উন্নয়নকে উৎসাহিত করা ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার মাধ্যমে একসাথে কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির কোনো সমাবেশে যুবলীগের মতো জনসমাগম হয়নি: আওয়ামী লীগ

পরবর্তী

মেসির ‘শেষ’ বিশ্বকাপে স্বপ্নসারথী যারা

পরবর্তী

মেসির ‘শেষ’ বিশ্বকাপে স্বপ্নসারথী যারা

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলিতে নিহত

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT