চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনির জয়ে ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ০২, জুন ২০২২
বিনোদন
A A

ছয় সপ্তাহ লড়াইয়ের পর শেষমেশ জিতলেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ এর অভিনেতাই! অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতে গেলেন জনি ডেপ। জনির জয়ে সামাজিক মাধ্যমগুলো ভাসছে ভক্তদের উচ্ছ্বাসে!

এই রায়ে ডেপ সম্মান ফিরে পেয়েছেন বলে দাবি ভক্তদের। মামলা জিতে প্রতিক্রিয়ায় জনি ডেপ বলেছেন ‘জুরি আমার জীবন ফিরিয়ে দিল’। একই মন্তব্য নেটিজেনদেরও।

মামলার শুরু থেকেই জনি ডেপের ভক্তরা অভিনেতার সমর্থনেই ছিলেন। দীর্ঘ লড়াইয়ের ফল পেয়ে তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ভাসছে ভক্তদের উচ্ছ্বাস ও শুভকামনায়।

টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘অ্যাম্বার বলেছিলেন কেউ বিশ্বাস করবে না জনির কথা। জনি প্রমাণ করলেন, পুরো বিশ্ব জনির সাথে আছে।’

আরেক নেটিজেন লিখেছেন, ‘৬ বছরের যাত্রায় জিতেছেন আপনি। তিনি বিশ্বকে তার গল্প বলেছেন, বিশ্ব তাকে বিশ্বাস করেছে। আপনাকে নিয়ে গর্বিত জনি।’

আরেকজন অ্যাম্বারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই প্রথম অ্যাম্বারের গোমরা মুখ দেখে অভিনয় মনে হচ্ছে না।’

Reneta

জনির আরেক ভক্ত লিখেছেন, ‘দুই বছর আগে আমি অ্যাম্বারকে বিশ্বাস করতাম। কিন্তু যতই দিন গেছে, ট্রায়ালের ভিডিওগুলো দেখেছি, বুঝতে পেরেছি যে অ্যাম্বার মিথ্যা বলছেন।’

জনির জয়ে ভক্তদের আশা, আবারও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ ফিরবেন অভিনেতা। এক ভক্ত লিখেছেন, ‘এখন অপেক্ষা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ঘোষণার।’

বুধবার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় রা পেলেন হলিউড অভিনেতা জনি ডেপ। অভিনেতার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অ্যাম্বারকে দেড় কোটি ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৮ সালে জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার। এর পরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।

আদালতের বিচারকরা জানিয়েছেন, অ্যাম্বার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। পাশাপাশি জনির বিরুদ্ধে এই অভিযোগ তোলার পেছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলেও আদালত জানিয়েছে। তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করে এই সিদ্ধান্ত জানালেন।

২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন অ্যাম্বার। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন ডেপ। এরপর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন অ্যাম্বার।
Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাম্বার হার্ডইনস্টাগ্রামজনি ডেপটুইটারফেসবুকভক্তলিড বিনোদনসিনেমাসুপারস্টারহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT