চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা হাঁকানোর রহস্য জানালেন জিসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে আলো ছড়িয়েছেন জিসান আলম। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। ৭ ম্যাচে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রান করেন। পেয়েছেন একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। আসরে সর্বোচ্চ ২২ ছক্কা এসেছে তার ব্যাটে, ছিল ১৭ চারের মার। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলবেন জিসান। তার আগে জানালেন ছক্কা হাঁকানোর রহস্য কী, তা।

৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রাজশাহী। ম্যাচ সামনে রেখে শনিবার অনুশীলন সেরেছে দলটি। অনুশীলন শেষে সংবাদমাধ্যমে জিসান বিপিএলে নিজের লক্ষ্যের বিষয়ে তুলে ধরেছেন। বলেছেন, ‘ভালো কিছু করার চেষ্টা করবো। এনসিএলটা আমার খুব ভালো গেছে। চেষ্টা করবো বিপিএলে যেন এমন একটা মৌসুম কাটাতে পারি।’

ছক্কার রহস্য নিয়ে জিসান বলেন, ‘তেমন কিছুই না। ছোটবেলা থেকে স্বাভাবিক ক্রিকেট খেলে এসেছি। ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতো। এজন্য সহজাতভাবে ছক্কা মারি, ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই। ’

জিসান আলমের বাবা জাহাঙ্গীর আলম ও চাচা সোহেল হোসেন ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। তাদের দেখানো পথে হাঁটতে চান জিসানও। বলেছেন, ‘অবশ্যই আমার জন্য অনুপ্রেরণা। যেহেতু বাবা-চাচা দুজনই জাতীয় দলে খেলেছেন। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার। যদি কপালে লেখা থাকে, জাতীয় দলে খেলবো। ’

বিপিএলে খারাপ উইকেট হলেও সেটাকে মানিয়ে নেয়ার কথা বলছেন জিসান, ‘উইকেট যেমন হবে, খেলোয়াড় বা ব্যাটার হিসেবে খেলতে হবে। ভালো হোক বা খারাপ, মানিয়ে নিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে, ওভাবেই মানিয়ে নিয়ে খেলবো। ভালো উইকেট থাকলে তো ভালো। ’

Jui  Banner Campaign
ট্যাগ: জিসানদুর্বার রাজশাহীবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের ৮টি হাবে ১৩৭ উইকেট তৈরি করবে বিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

নোলানের কাস্টিং নিয়ে ইলন মাস্কের ক্ষোভ!

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT