চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইকে রক্ষা করতে এক বড় বোন কতদূর যেতে পারে?

অ্যাকশনে ভরপুর 'জিগরা'র ঝলকে ভাইকে বাঁচাতে মরিয়া আলিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন যুবতী মহিলার দৃঢ় দৃষ্টি ও সাহসের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল আলিয়া ভাট-বেদাং রায়নার ‘জিগরা’র ট্রেলার। বিদেশের জেলে তিন মাসের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হবে বেদাং-এর। কীভাবে তাকে বাঁচাবে বোন আলিয়া? সেই কৌতূহল জাগায় ট্রেলারটি।

করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় আবারও অ্যাকশন লুকে ধরা দিতে চলেছেন আলিয়া ভাট। চলতি বছর দুর্গাপূজার সময়ে মুক্তি পাবে এই সিনেমা।

ভাইকে রক্ষা করতে এক বড় বোন কতদূর যেতে পারে? সেই দুঃসাহসিক গল্পের পর্দায় তুলে ধরবে ‘জিগরা’। রবিবার প্রকাশিত ট্রেলারে ফুটে উঠলো অনাথ ভাইবোনের মান-অভিমান, আগলে রাখার আবেগঘন মুহূর্ত। আলিয়াকে দেখা গেল, পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে অ্যাকশন লুকে।

ট্রেলারটি দেখে ভক্তরা বলছেন এই সিনেমা দিয়ে আবারও সাফল্যের মুখ দেখবেন আলিয়া। ছবির বড় অংশ জুড়ে দেখানো হবে বাস্কেট বল খেলার দৃশ্য। সেজন্য বাস্কেটবল খেলোয়াড়দের থেকে প্রশিক্ষণও নিয়েছেন আলিয়া। অ্যাকশনের নানা কৌশলও শিখেছেন অভিজ্ঞদের কাছ থেকে। চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে সব কসরতই করেছেন অভিনেত্রী।

গত বছর সেপ্টেম্বরে ‘জিগরা’ ঘোষণা দেওয়া হয়েছিল। গত জুনে ‘জিগরা’র নির্মাতারা ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও দর্শকেরা আগামী ১১ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: আলিয়াজিগরাজিগরা ট্রেলারবেদান রায়না
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-ভারত টেস্ট ভেন্যুর একটি স্ট্যান্ড ‘অনিরাপদ’

পরবর্তী

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী প্রবাহ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত: গবেষণা

পরবর্তী
নদীর শান্ত জলধারা ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী প্রবাহ উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত: গবেষণা

সুবর্ণচরে হাত-পা বেঁধে ৩ সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ

সুবর্ণচরে হাত-পা বেঁধে ৩ সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT