আদালত

ঝুমন দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রতিবাদে নারী ও শিশু, মুক্তি চায় মানবাধিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও শিশু প্রতিবাদে অংশগ্রহণ করে, মুক্তি ও মানবাধিকার দাবি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বা উসকানিমূলক কোন পোস্ট না দেয়ার শর্তে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ ঝুমনকে রোববার জামিন দিয়েছেন বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল।

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ৩০ আগস্ট ঝুমন দাসকে গ্রেফতার দেখায় পুলিশ। পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন আবেদন করে ঝুমন।

গত বছরের ১৬ মার্চ ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে ঝুমনকে আটক করে শাল্লা থানা পুলিশ। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গত বছরের ২৩ মার্চ ঝুমনকে গ্রেফতার দেখায় শাল্লা থানা পুলিশ। গ্রেফতারের ৬ মাস পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন ঝুমন দাস।

বিষয়:ঝুমন দাস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…