চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় চলছে সুবিধাবঞ্চিত শিশুদের নির্মিত গয়না প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
সুবিধাবঞ্চিত শিশুদের গয়না প্রদর্শনী, উত্তরায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শিশু দিবসকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের নির্মিত গয়নার প্রদর্শনী চলছে রাজধানী ঢাকার ‘বাবুল্যান্ড- ইনডোর প্লে গ্রাউন্ড’ -এর উত্তরা শাখায়। সুপার কিড ইনিশিয়েটিভস এর উদ্যোগে এই প্রদর্শনীটি শুরু হয়েছে ১৬ নভেম্বর। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ১০ দিনব্যাপী প্রদর্শনীটিতে থাকছে সুবিধাবঞ্চিত শিশুদের নির্মিত বিভিন্ন ধরনের গয়না।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে ‘সুপার কিড ইনিশিয়েটিভস।’ সম্প্রতি তারা ‘আর্ট ক্রিয়েটস হোপ’ নামে একটি উদ্যোগ হাতে নেয়। যেসব শিশুরা খুবই অল্প বয়সে জীবিকার সন্ধানে ছোটে, তাদেরকে শিশু শ্রমিক থেকে শিশু শিল্পীতে পরিণত করার কাজে বা বলা যেতে পারে তাদের জীবিকার জন্য নতুন এক নান্দনিক পথ খুলে দিতে এই প্রকল্পের সূচনা। পরীক্ষামূলকভাবে উত্তরার ‘উন্মেষ পাঠশালা’ এর ৮ জন সুবিধাবঞ্চিত শিশুকে পড়াশোনার ক্ষতি না করে, দেয়া হয় এই প্রশিক্ষণ। প্রাথমিক প্রশিক্ষণপর্ব শেষ হবার পর শিশুরা সবাইকে অবাক করে দিয়ে বেশ কিছু গয়না তৈরি করে ফেলে। এই প্রদর্শনীটি মূলত সেই গয়নাগুলো নিয়েই হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সুপার কিড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানজীল হাসান জানান, আমাদের লক্ষ্য দেশের সুবিধাবঞ্চিত এই শিশুদের মধ্য থেকে জাতীয় পর্যায়ের আর্ট ক্র্যাফটম্যান ও শিল্পী তৈরি করা।

উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গয়না প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রদর্শনীতে আসা ব্যক্তিরা বেশ আগ্রহ ও প্রশংসা করছেন এ অভিনব উদ্যোগের এবং পণ্যের। কেউ কেউ শিশুদের কাজের প্রশংসার পাশাপাশি গুরুত্বপূর্ণ মতামতও দিচ্ছেন।

এ বিষয়ে তানজীল হাসান জানান, ‘প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। সবচেয়ে বেশি পেয়েছি ভালবাসা। শিশুরা অল্প কিছুদিনের প্রশিক্ষণেই যে আউটপুট দিয়েছে, তা দেখে আমাদের চেয়ে বেশি অভিভূত হয়েছে গ্রাহকরা।’ এ সময় গ্রাহক বা ভোক্তাদের এমন সাড়া আরও ভালো কিছু করার উৎসাহ দিবে বলেও জানান তিনি।

Reneta

প্রদর্শনী থেকে গয়না বিক্রিত আয়ের ভাগিদার হবে এই সুবিধা বঞ্চিত শিশু শিল্পীরাই।

সুপার কিড নির্বাহী আরও জানান, ‘গয়না দিয়ে শুরু কিন্তু এর পর নতুন নতুন বিষয়েও শিশুদের প্রশিক্ষন দেয়া হবে। এক সময় একটা বড় সংখ্যক শিশু চাইলে ভবিষ্যতে সম্ভাব্য শ্রমিকের পেশা বেছে না নিয়ে শিল্পীর জীবন বেছে নিতে পারবে। আর তখনই মূলত জ্বল জ্বল করে জ্বলবে আর্ট ক্রিয়েটস হোপ এর আশার আলো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক শিশু দিবসআর্ট ক্রিয়েটস হোপগয়না প্রদর্শনীসুপার কিড ইনিশিয়েটিভসসুবিধাবঞ্চিত শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT