বিশিষ্ট সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোকপ্রকাশের কথা জানায় সংগঠনটি।
দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর জাতীয় ফেডারেশন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্ শোকবার্তায় জুয়েল এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার চির শান্তি কামনা করেছেন।
শোকবার্তায় তারা বলেছেন, সংগীতশিল্পসহ দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে হাসান আবিদুর রেজা জুয়েল এর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
জুয়েল সম্মিলিত সাংস্কৃতিক জোট এর নির্বাহী পরিষদ সদস্য ছিলেন।








