চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, যশোরে-খুলনার যোগাযোগ বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
জনপদ, যশোর
A A
যশোরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরাম জামান, যশোর প্রতিনিধি

যশোরের বসুন্দিয়ায় খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলবাহী এইটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ২৪ আগস্ট ভোর ৪টার এই তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারাদেশের ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে ঢাকা এবং উত্তরবঙ্গগামী একটি করে দুইটি ট্রেন খুলনা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আরও কয়েকটি ট্রেন দাঁড়িয়ে আছে নওয়াপাড়া রেল স্টেশনে। এদিকে খবর পেয়ে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। রেলের কর্মকর্তারা বলছেন, দ্রুত কাজ হচ্ছে। খুব দ্রুতই ট্রেন চলাচল শুরু হবে।

Banglabid

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ভোর তিনটা ৫০ মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশন এলাকায় বানিয়ারগাতি রেলক্রসিং পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেন আটকা পড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোরলাইনচ্যুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT