চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে ছয় বছর আগে বিয়ে হয়েছিল জেনিফার-চয়নের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
গোপালগঞ্জ, জনপদ
A A
জেনিফার ও চয়নের গাঁটছড়া বাঁধার ছবি, ফুলের মাঝে প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: ভালোবাসার টানে বাংলাদেশে আসা জার্মানির তুরুণী ‘জেনিফার স্ট্রায়াস’ আর গোপালগঞ্জের ছেলে চয়ন ইসলামের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর বেশ আলোড়ন তুলেছে। তবে এবার জানা গেল জার্মানি থাকাকালীন সময়েও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল এই দম্পতি এবং তাদের এক পুত্র সন্তানও ছিল।

গত ১৯ ফেব্রুয়ারি জার্মানের বিয়ে এবং পুত্র সন্তানের তথ্য গোপন করে আদালতে অ্যাভিডেভিটের মাধ্যমে জেনিফারকে আবারও বিয়ে করেন চয়ন।

জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জোতকুরা গ্রামের ইতালি প্রবাসী রবিউল ইসলামের ছেলে চয়ন ইসলাম ছয়-সাত বছর আগে বাবার কাছে বেড়াতে ইতালিতে যান। সেখান থেকে কিছুদিন পর ভাষা শিখতে জার্মানিতে যান চয়ন। জার্মানির একটি ভাষার ট্রেনিং সেন্টারে পরিচয় হয় জার্মানি তুরুণী জেনিফার স্ট্রায়াসের সঙ্গে। এরপর একে অপরের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েন।

Banglabid

এক সময় তা গড়িয়ে যায় অনেক গভীরে। এরপর জার্মানের আইন অনুযায়ী জেনিফারকে বিয়ে করেন চয়ন। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। তবে দেড়মাস আগে তাদের পুত্র সন্তানটি মারা যায়।

মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী জেনিফার বাবা জোসেফ স্ট্রায়াস ও মা এসাবেলা স্ট্রয়াসের সঙ্গেই জার্মানির বাইলেফেল্ড স্টেটে বসবাস করেন। স্বামী চয়ন ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জের জোতকুরা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ও ঝর্ণা বেগম দম্পতির একমাত্র ছেলে।

এদিকে জার্মানি নারী জেনিফার আসার খবরে গণমাধ্যম কর্মীরা চয়নদের বাড়ীতে গেলে তার মা ঝর্ণা বেগম বলেন, জেনিফার মতো মেয়ে আমাদের পল্লীগ্রামের মানুষের সাথে এতো তাড়াতাড়ি মিশে যাবে তা ভাবতেও পারিনি।

Reneta

চয়ন নিজেকে খুব ভাগ্যবান মনে করে বলেছেন, জেনিফারকে পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবান। জেনিফারকে কোনদিনও পাবো তা আমি কল্পনাও করতে পারিনি।

জার্মানি তরুণী জেনিফার স্ট্রায়াস যা বললেন, চয়নকে ভালোবাসার মধ্যে দিয়েই আমি বাংলাদেশকে ভালোবেসেছি। বাংলাদেশে আসতে পেরেও আমি ভীষণ খুশি হয়েছি।

এর আগে ২০২২ সালের ১০ মার্চ চয়ন বাংলাদেশে চলে আসেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি রাতে স্বামী চয়নের বাড়ী বাংলাদেশের কাশিয়ানীর জোতকুরা ছুটে আসে জেনিফার। এদিন রাতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান জার্মানির বউ জেনিফার। সেখানে আগে থেকেই অপেক্ষমান চয়ন ইসলাম ও তার স্বজনরা তাকে স্বাগত জানান। চয়নের পরিবারের লোকজন রাতেই জেনিফারকে সঙ্গে নিয়ে সরাসরি গোপালগঞ্জ শহরে আত্মীয়র বাড়িতে চলে আসেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লিগামেন্ট

পরবর্তী

১০০০ কোটির মাইলফলক পার করলো ‘পাঠান’

পরবর্তী
পাঠান সিনেমার দুই তারকা, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন, একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০০ কোটির মাইলফলক পার করলো 'পাঠান'

চট্টগ্রাম-৮ আসনে ২৭ এপ্রিল উপনির্বাচন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT