চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেসিআই ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন-২০২৫ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ল্যাম্বডা হলে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট (এলপি) এ এফ এম ফাহমিদুর রহমান অনির সভাপতিত্বে অধিবেশনে গত এক বছরের কার্যক্রমের মূল্যায়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এসময় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন চ্যাপ্টারটির লোকাল সেক্রেটারি রবিউল ইসলাম। বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন লোকাল ট্রেজারার শাহাদাত হোসেন সাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান, একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম তানভীর সাদ আকাশ এবং চ্যাপ্টারটির মেন্টর ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাহারিয়ার হাসান জিসুন।

এছাড়াও জেসিআই ঢাকা ইউনাইটেডের সাবেক সাতজন লোকাল প্রেসিডেন্টের মধ্যে খাদিজা আক্তার (২০১৯), তাসনিম হক (২০২০), আজাজুল হাসান খান (২০২২), মুনতাসির মামুন (২০২৩) এবং কামরুজ্জামান পাভেল (২০২৪) উপস্থিত ছিলেন।

সাধারণ অধিবেশন শেষে আগামী বছরের (২০২৬) জন্য পরিচালনা বোর্ড নির্বাচন করা হয়। এতে সর্বসম্মতভাবে চ্যাপ্টারটির লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন ডা. মো. এনামুল হক। ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) হিসেবে থাকবেন ফাহমিদুর রহমান অনি।

২০২৬ সালের বোর্ডে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, মো. রবিউল ইসলাম (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), মীর মোহাম্মদ আলী (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), মাসউদ বিন আব্দুর রাজ্জাক (ভাইস প্রেসিডেন্ট), শাহাদাত হোসেন সাদী (ভাইস প্রেসিডেন্ট), ইজেল মোর্তুজা (ভাইস প্রেসিডেন্ট) ও রঞ্জন মীর মহসীন (ভাইস প্রেসিডেন্ট)।

Reneta

পরিচালনা বোর্ডে আরও থাকছেন, মাকসুদ হোসেন (সেক্রেটারি জেনারেল), তাহিয়াদুল ইসলাম তামজিদ (ট্রেজারার), তাসনিম তিয়ান (লিগ্যাল কাউন্সেল), ফারিনা হক (ট্রেনিং কমিশনার), আরিফুল ইসলাম (পরিচালক), আসিফুর রহমান (পরিচালক), আসপিয়া আহসান (পরিচালক), মারিয়া মুমু (পরিচালক), মো. আব্দুল কাইয়ুম (অ্যাসিস্ট্যান্ট টু এলপি), জাহিদ হাসান আরজু (ডিজিটাল কমিটি চেয়ার), আরিফ সিকদার (পিআর কমিটি চেয়ার), ডা. তামিম (আন্তর্জাতিক সম্পর্ক কমিটি চেয়ার), বদরুন নাহার কলি (শিক্ষার্থীবিষয়ক কমিটি চেয়ার), খাদিজাতুল কুবরা (জেআইবি কমিটি চেয়ার), স্বপ্নিল হায়দার (স্ট্র্যাটেজিক কমিটি চেয়ার) এবং মোহাইমিনুল হক জয় (ইভেন্ট কমিটি চেয়ার)।

নির্বাচন শেষে নতুন বোর্ড সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে বিদায়ী এলপি ফাহমিদুর রহমান অনি নবনির্বাচিত এলপি ডা. এনামুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করেন। নবনির্বাচিত বোর্ড আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা ইউনাইটেডের সঙ্গে সাউথ-ইস্ট ব্যাংক এবং অনলাইন শপ ‘ফিঙ্গার টিপস’-এর মধ্যে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। জেসিআই ঢাকা ইউনাইটেডের পক্ষে ফাহমিদুর রহমান অনি, সাউথ-ইস্ট ব্যাংকের হেড অব কার্ড মো. আবদুস সবুর খান এবং ‘ফিঙ্গার টিপস’-এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার তৌফিকুল করিম সুহৃদ চুক্তিতে স্বাক্ষর করেন। এই দুটি চুক্তির আওতায় জেসিআইয়ের যেকোনো চ্যাপ্টারের সদস্যরা বিশেষ ধরনের সুবিধা পাবেন।

অধিবেশন শেষে ফটোসেশন এবং নৈশভোজের আয়োজন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালজেসিআইঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

জুন ১৩, ২০২৬

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT