চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনুদানের ১২ কোটি টাকা আমাকে দিলে ৪টি সিনেপ্লেক্স বানাতাম’

অনুদান বন্ধ করে দেন। এই অনুদান সিনেমা শিল্পের উপকার হয়না: আবদুল আজিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
বিনোদন
A A

সরকারি অনুদানে নির্মিত হয়েছিল ‘সূর্য দীঘল বাড়ি’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘ঘুড্ডি’র মতো কালজয়ী চলচ্চিত্র। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র নির্মাণে সরকারের অনুদানের খাতটি নিয়ে নয়ছয়-এর অভিযোগ উঠছে।

রুচিশীল চলচ্চিত্র নির্মাণের জন্য অনুপ্রেরণা দিতে সরকার সরকারি অনুদান প্রবর্তন করলেও বিগত একযুগ ধরে দেখা যাচ্ছে উল্টো চিত্র!

২০২৪-২৫ অর্থবছরে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেক প্রযোজক ৭৫ লাখ টাকা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকরা ২০ লাখ টাকা করে পাবেন। সব মিলিয়ে দেওয়া হচ্ছে ৯ কোটি টাকা। এবারও অনুদান ঘোষণার পর স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। আবার কেউ কেউ বলছেন, অনুদানের পুরো টাকাটাই বৃথা যায়!

Banglabid

দেশের নামী প্রযোজক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিজেও ‘সিনেমায় অনুদান’-এর বন্ধ করে দিতে বলছেন। তিনি বলেন, অনুদান না দিয়ে যদি সিনেপ্লেক্স বানিয়ে দেয়া হতো তাহলে সিনেমা ইন্ডাস্ট্রির লাভ হতো। অনুদানের ১২ কোটি টাকা আমাকে দিলে ৪টি সিনেপ্লেক্স বানাতাম। আমি সবসময় বলে আসছি, অনুদান বন্ধ করে দেন। এই অনুদান সিনেমা শিল্পের উপকার হয়না।

অগ্নি, শিকারী, নবাব, পোড়ামন, পোড়ামন ২ ছবির প্রযোজক আবদুল আজিন বলেন, অনুদান দিলে সিনেমা কখনো আগাবে না, বরং পিছিয়ে যাবে। যে টাকা অনুদান দেয়া হয়েছে সেগুলো দিয়ে যদি সিনেপ্লেক্স বানানো হতো চলচ্চিত্রের উপকার হতো। সিনেপ্লেক্স বানালে আমাদের দেশের সিনেমা এগিয়ে যাবে। এই অনুদানের সিনেমা তো হলে চলেই না বরং দর্শকদের হল বিমুখ করে। আগে অনুদান দিত ৬০ লাখ টাকা, যে অনুদান পেত সে সিনেমা বানাতো ৪০ লাখ টাকা বা আরও কমে। তাহলে সেই সব সিনেমা দর্শক দেখবে কেন?

সরকারের কাছে অনুরোধ জানিয়ে আবদুল আজিজ বলেন, অনুদান না দিয়ে সেই টাকা চলচ্চিত্রের উন্নয়নে ব্যয় করুন। যেমন: এফডিসিতে বিশ্বমানের ক্যামেরা আনেন অথবা সরকারী উদ্যোগে সিনেপ্লেক্স বানান। সিনেমায় আপাতত এই দুইটার বাইরে আর কোনো উন্নয়ন নাই।

Reneta

২০১২ সালে ‘ভালোবাসা রঙ’র মাধ্যমে সিনেমা প্রযোজনা শুরু করেছিলেন আবদুল আজিজ। প্রতিষ্ঠা করেন জাজ মাল্টিমিডিয়া। সেখান থেকে যেমন বহু সুপারহিট সিনেমা নির্মিত হয়েছে, তেমনি জাজের মাধ্যমে বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, রোশান, নুসরাত ফারিয়া, সিয়াম, পূজা চেরীরা সিনেমায় এসেছেন। পাশাপাশি যৌথ প্রযোজনায় দুই বাংলায় সাড়া জাগানো শিকারী, নবাব, বস ২, বাদশা’র মতো সিনেমা বানিয়েছিলেন।

তবে গেল কয়েকবছর ধরে জাজ মাল্টিমিডিয়া নিয়মিত সিনেমা বানাচ্ছেন না। জাজের ব্যানারে দু-একটি সিনেমা আসলেও সেগুলো আলোচনা তৈরি করতে পারছে না। কিন্তু কেন? আবদুল আজিজ বলেন, জাজ এখন কিছুটা অবজার্ভে আছে। মনে হচ্ছে, আমাকে সেই আগের ফরম্যাটে নতুন নায়ক-নায়িকাকে কাজে ফিরে যেতে হবে। এটাই জাজের স্টাইল, এটাই আইকন। চেষ্টা করছি, আগের মতো নতুনদের নিয়ে ফিরে আসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল আজিজলিড বিনোদনসরকারী অনুদানসিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ আয়োজন

পরবর্তী

এবারের হজে ৪৫ বাংলাদেশির মৃত্যু

পরবর্তী
হজযাত্রীদের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের হজে ৪৫ বাংলাদেশির মৃত্যু

অপু লাল শাড়ি পরা হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশের খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি অভিনয়শিল্পী, রাজনীতি বুঝি না, করিও না: অপু বিশ্বাস

সর্বশেষ

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT