চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার সিনেমায় বঙ্গভঙ্গ, বিপ্লবী জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
জয়া আহসান বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বঙ্গভঙ্গ। ১৯০৫ সালে ব্রিটিশ শাসকদের বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেকে। সেই উত্তাল সময় এবার সিনেমার পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কলকাতার নির্মাতা সৌকর্য ঘোষাল। যে সিনেমায় বিপ্লবী এক নারীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

কলকাতার শীর্ষ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানা যায়।

বঙ্গভঙ্গ নিয়ে ঘোষিত সৌকর্যের সিনেমার নাম ‘কালান্তর – বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। নির্মাতার সঙ্গে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন তার স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। গত দেড় বছর ধরে এ বিষয়ে তারা পড়াশোনা করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

অন্যরা কে কোন চরিত্রে অভিনয় করছেন, বিষয়টি জানালেও ইতিহাস নির্ভর এই সিনেমায় জয়া আহসান কার চরিত্রে অভিনয় করছেন- তা স্পষ্ট করেননি নির্মাতা।

সিনেমার প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলছেন, অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর…’-এর গল্প।

ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করছেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির শুটিং শুরু হবে চলতি মাসের ১৮ তারিখ থেকে। শুটিং হবে কলকাতায় এবং ঝাড়খণ্ডে।

ট্যাগ: জয়া আহসানবঙ্গবিপ্লববিপ্লবীলিড বিনোদনসিনেমাসৌকর্য ঘোষাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ অঙ্কিতার বিয়ে

পরবর্তী

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মৃধা বনাম মৃধা’, মুক্তি কবে?

পরবর্তী
একজন পুরুষ ও একজন মহিলা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মৃধা বনাম মৃধা’, মুক্তি কবে?

মাজেদা মুজিব কোরিয়ান সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাজেদা মুজিব

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT