চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’র রেকর্ড সংখ্যক শো, তবু সিনেপ্লেক্সে টিকেটের হাহাকার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

মুক্তির ১০দিন পরেও অন্যান্য দেশের মতো বাংলাদেশে ‘জওয়ান’ নিয়ে আগ্রহ কমেনি দর্শকদের। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় দৈনিক রেকর্ড সংখ্যক ৫৭টি করে শো চলছে। শুধু তাই নয়, এতগুলো শো থাকার পরেও অগ্রিম টিকেট নিতে হচ্ছে। দর্শকদের মাঝে টিকেটের জন্য হাহাকার দেখা যাচ্ছে।

সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় ‘জওয়ান’ খুব ভালো চলছে। আমাদের কোনো শাখাতে আগামী ৩ দিনের টিকেট নেই। প্রথমে অল্প শো দিয়ে শুরু হলেও এখন ৫৭ টা শো চলছে। আগামী সপ্তাহে বাংলা সিনেমা মুক্তি পাবে তখন নতুন করে শো টাইম তৈরী করতে হবে। দেশীয় সিনেমার বিষয়েও আমরা মনোযোগী। দেখা যাক কী হয়। তবে মুক্তির পর থেকে ‘জওয়ান’ ভালো চলছে স্টার সিনেপ্লেক্সে।

তিনি বলেন, দৈনিক অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। ঈদের সময় থেকে টানা প্রিয়তমা, সুড়ঙ্গ যেমন চলেছিল জওয়ান সেই ধারাবাহিকতা মুক্তির দিন থেকে বজায় রেখেছে। ভারতের সঙ্গে একসঙ্গে রিলিজ করা গেছে বলে এতো দর্শক চাপ বিরাজ করছে। সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে ঈদের ছবিগুলোর মতো চলছে।

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতে একইদিনে মুক্তি পেয়েছে। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটি ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দ্বিতীয় সপ্তাহেও চলছে জওয়ান। শাহরুখ খানের বিপরীতে আছেন নয়নতারা। আরও আছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তসহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়জওয়ানদীপিকালিড বিনোদনশাহরুখসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলি স্যাটেলারদের জন্য ইইউ’র দুঃসংবাদ

মে ১৪, ২০২৬

ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন

মে ১৪, ২০২৬

বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুর লালপুর ঘাট

মে ১৪, ২০২৬

৮ গোলের রোমাঞ্চে মেসির জোড়া, প্রত্যাবর্তনে দুর্দান্ত জয় মিয়ামির

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আগের তুলনায় আরও শক্তিশালী হবে: ট্রাম্প

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT