চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ‘জওয়ান’ এর বাজেট কতো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

একের পর এক ফ্লপ ছবির কারণে ৪ বছরের বেশী সময় সিনেমা থেকে দূরে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। চলতি বছরে ‘পাঠান’ নিয়ে ফিরেই বক্স অফিসে কাঁপন ধরালেন এই তারকা। ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমার তকমা পেলেন শাহরুখ!

আর ‘পাঠান’ এর এই সাফল্যের কারণেই কিছুটা চাপে আছেন শাহরুখ! ফলে পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে কোনো ছাড় দিতে নারাজ এই অভিনেতা ও প্রযোজক। তাইতো ‘জওয়ান’ হতে যাচ্ছে শাহরুখের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা!

ভারতীয় একটি অনলাইন পোর্টাল ‘জওয়ান’ এর বাজেট প্রকাশ করেছে। সেখান থেকে জানা যায়, ‘জওয়ান’ এর মোট বাজেট ৩০০ কোটি রুপি! যা হাজার কোটি রুপি আয় করা ‘পাঠান’ এর বাজেট থেকেও ৫০ কোটি রুপি বেশী!

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ‘পাঠান’ দর্শকের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ কারণে শাহরুখ চেয়েছেন, ‘জওয়ান’কে আরও বড় ক্যানভাসে বড় পর্দায় উপস্থাপন করতে! ‘পাঠান’ এর ক্ষেত্রে অনেক দৃশ্য গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছে, কিন্তু ‘জওয়ান’ এ তা হয়নি। বরং বড় বড় সেট নির্মাণ করে হয়েছে এর শুটিং। এই ছবির সমস্ত অ্যাকশন দৃশ্যও শুট করা হয়েছে সেট করে! এর প্রধান কারণ, দৃশ্যগুলো যেন রিয়েলেস্টিক হয়!

ভক্তদের সেরা অভিজ্ঞতা দিতেই ‘জওয়ান’ এ কোনো ছাড় দেননি শাহরুখ ও এটলি। প্রয়োজন মতো অর্থ ব্যয় করেছেন। তাই অনেকে মনে করছেন, সেরা গল্পের পাশাপাশি সেরা ভিজ্যুয়ালও পেতে যাচ্ছে দর্শকরা।

‘জওয়ান’ এর বাজেট ৩০০ কোটি রুপি। অন্যদিকে ‘পাঠান’ ছবিটির বাজেট ছিল ২৫০ কোটি। এর আগে তৈরি হওয়া শাহরুখের ‘জিরো’র বাজেট ছিল ২০০ কোটি। দিলওয়ালে এবং রাওয়ান বানাতে যথাক্রমে খরচ হয় ১৩৫ কোটি এবং ১৩০ কোটি। রইসের বাজেট ছিল ৯৫ কোটি, আর ‘হ্যাপি নিউ ইয়ার’ এর বাজেট ১৫০ কোটি ছিল।

Reneta

৭ সেপ্টেম্বর মুক্তির প্রতীক্ষায় থাকা ‘জওয়ান’ এ শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, প্রমুখ। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।

Jui  Banner Campaign
ট্যাগ: জওয়ানপাঠানফ্লপবক্স অফিসশাহরুখসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT