চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুব্ধ নয়নতারা, করবেন মানহানির মামলা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

‘জওয়ান’এ নিজের চরিত্র নিয়ে একেবারেই খুশি নন নয়নতারা। যখন তিনি ছবির জন্য সায় দিয়েছিলেন, তাকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল যে ছবির নায়িকা তিনিই। তবে ছবি মুক্তির পর নাকি তিনি উপলব্ধি করেছেন যে, তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে। তার তুলনায় বেশি প্রধান্য দেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনকেই। যিনি কিনা ক্যামিও চরিত্রকে অভিনয় করেছেন ছবিতে।

শুধু তাই নয়, শাহরুখের ‘গার্ল গ্যাং’-এরও স্ক্রিনটাইমও তার থেকে বেশি বলেই অভিযোগ নয়নতারার, যা নিয়ে রীতিমত খবরে সয়লাব। তবে এই ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই পরিচালক অ্যাটলি কুমারের জন্মদিনে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন নয়নতারা। আর তাতেই খটকা লেগেছে দর্শক মনে।

যদি সত্যি অভিনেত্রী এতটাই রেগে থাকেন, তাহলে অ্যাটলিকে জন্মদিনের শুভেচ্ছা কি লোক দেখানো? এসব নানান বিধ কথাতেই এবার বেজায় ক্ষুব্ধ নয়নতারা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, মানহানির মামলা করবেন অভিনেত্রী।

সম্প্রতি ‘জওয়ান’র সাফল্য উদযাপন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না নয়নতারা। তার উপস্থিত না থাকায় সেই দিন শাহরুখের সঙ্গে ‘চালেয়া’ গানে নাচ করতে দেখা গিয়েছিল দীপিকাকেই। তার জায়গা দীপিকা বার বার দখল করে নেওয়াতেই রাগ করছেন নয়নতারা!

এই সব নিয়ে যখন চারদিকে জোর জল্পনা দক্ষিণের লেডি সুপারস্টারের অনুরাগীদের মধ্যে তখনই জানা গেল এ সবই আগাগোড়া মিথ্যা। নয়নতারা অ্যাটলির উপর ক্ষুব্ধ নন। বরং অভিনেত্রী চটেছেন এই ধরনের ভুয়া খবর যারা ছড়িয়েছেন তাদের উপর।

যার প্রেক্ষিতে এবার তাদের উপর মানহানির মামলা করতে পারেন নয়নতারা, দাবি করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা। তাকে নিয়ে এমন ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ অনুরাগীরাও। নয়নতারাকে নিয়ে এমন মিথ্যা রটনা হলে সহ্য করবেন না তারা। তাদের দাবি এ বিষয়ে কড়া পদক্ষেপ করুন অভিনেত্রী।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলি কুমারজওয়ানদক্ষিনী অভিনেত্রীদীপিকা পাড়ুকোননয়নতারা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT