চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে রবীন্দ্রসংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

আগামি শুক্রবার (৮ মার্চ) শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। তিন দিনব্যাপী থাকবে আরও বৈচিত্র্যময় আয়োজন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার সকাল ১০টায় শুরু হবে এই সম্মেলন। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এবার শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে রবীন্দ্রপদক প্রদান করে সম্মাননা জানানো হবে।

বুধবার (৬ মার্চ) দুপুর ১২টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪২তম অধিবেশন। এতে ঢাকাসহ সারা দেশের সম্মিলন পরিষদের ৮২টি শাখার সাত শতাধিক শিল্পী, সংগঠক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, সংগঠনের সভাপতি সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুনের পরামর্শ নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমাত্রিক কাজ ও ভাবাদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অগ্রযাত্রার রূপরেখায় তুলে ধরার চেষ্টা করছেন। সম্মিলন পরিষদ এখন প্রতিবছর ঢাকা ও ঢাকার বাইরে যেসব জাতীয় সম্মেলনের আয়োজন করছে, তা রবীন্দ্রসংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের সাংগঠনিক বিষয়, প্রশিক্ষণ, প্রতিযোগিতা, অনুষ্ঠানের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন পরিষদের তিন সহসভাপতি। তাঁদের মধ্যে শিল্পী লাইসা আহমদ লিসা বলেন, কোভিডের পর এবার সম্মেলন উপলক্ষে সারা দেশে প্রতিযোগীদের নিয়ে বছরভর ব্যাপক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। অভিজ্ঞ প্রশিক্ষকেরা তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন। অসাম্প্রদায়িক দেশ গড়তে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য তরুণদের নিয়ে পরিষদের এই প্রশিক্ষণ কর্মসূচি নিরন্তর চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

Reneta

শিল্পী বুলবুল ইসলাম বলেন, এবারে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। সারা দেশ ঘুরে প্রশিক্ষণ পর্ব দেখে মনে হয়েছে,অনেক প্রতিভাবান নবীন শিক্ষার্থী রয়েছে। এবারের প্রতিযোগিতা পর্ব থেকে অনেক প্রতিভাবান নতুন শিল্পী বেরিয়ে আসবে। দর্শকদের জন্যও প্রতিযোগিতা উপভোগ্য হয়ে উঠবে।

লিলি ইসলাম বলেন, এ আয়োজন সারা দেশের শিল্পী, সংগঠক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এবার অনুষ্ঠানের গান, নৃত্য, গীতি ও নৃত্যালেখ্য পরিকল্পনা করা হয়েছে সমকালীন বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে। গানে থাকবে প্রেম ও বসন্ত, নারী দিবসে গীতি-আলেখ্য করা হয়েছে কবিগুরুর নারীদের নিয়ে লেখা গান নিয়ে। একইভাবে আবৃত্তির একটি বিশেষ পরিবেশনা থাকবে গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে। সব মিলিয়ে এবারের অনুষ্ঠানে প্রতিটি পরিবেশনা বৈচিত্র্যময় ও উপভোগ্য হতে যাচ্ছে।

শুক্রবার ৮মার্চ সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান। পরে থাকবে আজিজুর রহমান তুহিনের গ্রন্থনায় ‘সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে’ শীর্ষক গীতি-আলেখ্য। এরপর বেলা আড়াইটা থেকে শুরু হবে কিশোর বিভাগের সংগীত প্রতিযোগিতা। সন্ধ্যায় নৃত্যালেখ্য ‘তুমি অনন্যা’। এই দিনে আন্তর্জাতিক নারী দিবস। এ জন্য দিবসটিকে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্যের নারী চরিত্রগুলো নিয়ে এই নৃত্যালেখ্য গ্রন্থনা করেছেন শিল্পী লিলি ইসলাম। এ ছাড়া থাকবে সংগীত, আলোচনা, পাঠ ও আবৃত্তি।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাধারণ বিভাগের সংগীত প্রতিযোগিতা শুরু হবে। বেলা সাড়ে তিনটায় প্রতিনিধি সম্মেলন, সাড়ে চারটায় হবে ‘রবীন্দ্র-শিক্ষাদর্শ ও বাংলাদেশের নবশিক্ষাযাত্রা’শীর্ষক সেমিনার। প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ মো. গোলাম ফারুক। সন্ধ্যায় গাজায় ইসরায়েলি বর্বরতায় পিষ্ট মানবতার আর্তধ্বনি-প্রতিধ্বনি তুলে ধরে পরিবেশিত হবে বিশেষ রবীন্দ্র গীতি–আলেখ্য ‘মানুষগুলো সব ইতিহাসের ছেঁড়া পাতা’। এটি গ্রন্থনা করেছেন প্রাবন্ধিক মফিদুল হক। এরপর থাকবে সংগীত ও নৃত্যানুষ্ঠান।

রোববার ১০ মার্চ সমাপনী অধিবেশন সকাল ৯টায় শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে থাকবে সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান। সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাজয়গানজাতীয় নাট্যশালায়মনুষ্যত্বের জয়গানরবীন্দ্রনাথরবীন্দ্রসংগীতলিড বিনোদনশিল্পকলা একাডেমিসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT