চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার বনানীতে হবে রাতুলের দাফন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
বিনোদন
A A

সোমবার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ওউন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানিয়েছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

রবিবার রাত পৌনে দশটার দিকে সিয়াম জানান, এ কে রাতুলের মরদেহ তার উত্তরার বাসায় রয়েছে। সেখানে আত্মীয়স্বজনরা শেষবারের মতো দেখতে ভিড় করেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে সংগীত জগতের অনেকেই এসেছেন।

তিনি জানান, পরিবারের সিদ্ধান্তে সোমবার সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে বনানী কবরস্থানে হবে এ কে রাতুলের দাফন।

এসময় এতো কম বয়সে এ কে রাতুলের চলে যাওয়াকে ব্যান্ড সদস্যসহ পরিবার পরিজনের কেউ মেনে নিতে পারছেন না বলেও জানান সিয়াম। রাতুলকে নিয়ে স্মৃতিচারণ করে সিয়াম বলেন, এরকম একজন প্রতিভাবান মিউজিশিয়ান এবং সাউন্ড ইঞ্জিনিয়ারকে আমরা অকালেই হারিয়ে ফেললাম।

আগে থেকে কোনো শারীরিক জটিলতা ছিলো কিনা, এমন প্রশ্নে সিয়াম জানান, একেবারে ফিট ছিলেন রাতুল। সবকিছু নিয়মমাফিক করতে পছন্দ করতেন। নিয়মিত জিমেও যেতেন তিনি। কোনো শারীরিক জটিলতা তার ছিলো না।

আজকেও যখন হৃদরোগে আক্রান্ত হন রাতুল, তখন জিমেই ছিলেন তিনি। জানান সিয়াম।

Reneta

এক সময়ের জনপ্রিয় চিত্রতারকা প্রয়াত জসীমের তিন ছেলের মধ্যে মেজ ছেলে ছিলেন এ কে রাতুল। বড় ছেলে এ কে সামীও ‘ওউন্ড’ ব্যান্ডের সদস্য, আরেক ছেলে এ কে রাহুল তিনিও মিউজিকের সাথেই জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ কে রাতুলএ কে রাহুলএ কে সামীওউন্ডজসীমতারকালিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT