চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ছয় বছর আগে শুরু হলো ‘অ্যাভাটার ফোর’র শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

‘অ্যাভাটার ফোর’ আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। মুক্তির বাকি প্রায় ছয় বছর, এত আগেই শুরু হয়ে গেছে ছবির শুটিং।

সিনেমাটির অভিনেতা স্টেফেন লাং খবরটি নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে জানানো হয়েছে ‘অ্যাভাটার ফোর’-এর শুটিং শুরু হয়ে গেছে। অভিনেতাকে একটি মোশন ক্যাপচার স্যুট পরে থাকতে দেখা গেছে যেখানে লেখা আছে সিনেমায় তার চরিত্রটির নাম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডেজা ব্লু অল ওভার এগেইন’।

‘অ্যাভাটার ফোর’-এর শুটিং শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘দুই বিলিয়নের ছবি আসছে’। আরেকজন লিখেছেন, ‘প্রায় ছয় বছর বাকি’। আরেকজনের মন্তব্য, ‘২০২৯, অতদিন হয়তো পৃথিবীও টিকে থাকবে না’।

কয়েক সপ্তাহ আগে পিপল ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেছেন, তিনি ‘অ্যাভাটার ফোর’ সিনেমার বেশ কিছু অংশের শুটিং শেষও করে ফেলেছেন। কিছু অংশের কাজ বাকি থাকবে যেগুলো তৃতীয় কিস্তি মুক্তির পরে করা হবে।

 

View this post on Instagram

 

A post shared by Stephen Lang (@slang_711)


২০০৯ সালে মুক্তি পেয়েছিল অ্যাভাটার সিরিজের প্রথম সিনেমা। ছবিটি পুরো বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২-এর ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল। অ্যাভাটার সিরিজের তৃতীয় ও চতুর্থ সিনেমা নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই।

২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে ‘অ্যাভাটার থ্রি। ‘অ্যাভাটার ফাইভ’ দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত।

Reneta

সূত্র: কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভাটারঅ্যাভাটার ফোরলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT