জনপদ

হামলার প্রতিবাদে মালিক-শ্রমিকদের জামদানি শাড়ি উৎপাদন বন্ধ ঘোষণা

জামদানি শাড়ি তৈরির জন্য সূতা ও কারিগর কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামদানি শাড়ি তৈরির কারখানায় সূতা ও কারিগর কাজ করছে, বাংলার ঐতিহ্যবাহী শাড়ির প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন জামদানি মালিক ও শ্রমিকরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিসিক শিল্প নগরীতে জামদানি কারিগরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে এই ঘোষণা দিয়েছেন জামদানি শাড়ি উৎপাদনকারী মালিক পক্ষ এবং কারিগরা।

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করা না হলে অনির্দিষ্টকালের জন্য বিসিক জামদানি শিল্প নগরীর ৪শ’ প্লটের দেড় হাজার জামদানি তাঁত মালিকরা জামদানি শাড়ি উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর ও তার ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে জামদানি শাড়ি কারিগরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আহত ওই কারিগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় রুপগঞ্জ বিসিক শিল্প নগরীর কারিগররা আতঙ্কে রয়েছেন। জড়িতদের গ্রেপ্তার না করা হলে অনির্দিষ্টকালের জন্য জামদানি শাড়ির উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা।

বিষয়:জামদানি জামদানি কারিগর বিসিক শিল্প নগরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…