চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চাপ অনুভব করছি, একই সময়ে শান্ত আছি’

বললেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া

নাজিবুর রহমান নাঈম নাজিবুর রহমান নাঈম
৪:২৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জাভিয়ার কাব্রেরা ও তার সহকারী সাংবাদিকের ছবি, তারা একটি প্রেস কনফারেন্সে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলং থেকে: সাফ চ্যাম্পিয়নশিপের ২০০৩ আসরে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মতিউর রহমান মুন্নারা সেবার সাফ ইতিহাসে লাল-সবুজের হয়ে একমাত্র শিরোপাটি জিতেছিল। এরপর এক দশকের বেশি সময় পার হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে নেই কোন জয়। এবার ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরীকে দলে পেয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। চাপে থাকলেও দল শান্ত আছে, জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।

ভারতের বিপক্ষে এপর্যন্ত ১৬ বারের দেখায় বাংলাদেশের জয় কেবল দুটিতে। জয়ের পাল্লা ভারি ভারতের দিকে। শিলংয়ে টিম হোটেলে সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও প্রতিবেশী দেশটিকে ‘বড় ভাই’ হিসেবে আখ্যা দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

Banglabid

জামালের কাছে প্রশ্ন আসে ভারত ম্যাচের আগে চাপ অনুভব করছেন কিনা। বললেন, ‘আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, তখন তো আপনি সবসময়ই জিততে চান, তাই না? আমরাও জিততে চাই। এটাই আসলে আমার উত্তর। আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।’

‘আলাদা চাপ তো আছে। প্রতিটা ম্যাচেই চাপ থাকে। তবে এই ম্যাচের প্রতি আমাদের আলাদাভাবে নজর আছে। কারণ ম্যাচটি যে ভারতে বিপক্ষে। আপনারা জানেন, গত একবছরে কী হয়েছে না হয়েছে। আমরা চাপ অনুভব করছি, একই সময়ে শান্ত আছি।’

‘দলে হামজার অন্তর্ভুক্তি অবশ্যই একটি ইতিবাচক দিক। তবে দলের যারা লোকাল খেলোয়াড় আছে, হামজাকে পেয়ে তারাও বুস্টআপ হচ্ছে। দলের বর্তমান অবস্থা অনুযায়ী আমি মনে করি, আমরা ৩ পয়েন্ট পেতে পারি। যদি ড্র হয় ঠিক আছে। কিন্তু আমরা মানসিকভাবে ৩ পয়েন্টের জন্যই মাঠে নামবো। আপনি প্রতিটা খেলোয়াড়কে জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দেবে। আমরা এখানে এসেছি কিসের জন্য? তিন পয়েন্টের জন্য।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওহরলাল নেহরু স্টেডিয়ামেজামালবাংলাদেশভারতলিড স্পোর্টসশিলং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের জন্য মাশরাফী লিখলেন…

পরবর্তী

জন্মদিনে সাকিব জানলেন, সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

পরবর্তী
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের একজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে সাকিব জানলেন, সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত

অভিনেতা রণবীর কাপুরের চরিত্রের দৃশ্য, সিনেমার টিজার দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সিনেমার টিজার দেখে গায়ে কাঁটা দিলো দর্শকদের!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT