চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় লোগোতে পরিবর্তন এনেছে জামায়াতে ইসলামী

তাফহিমুল ইসলাম সুজনতাফহিমুল ইসলাম সুজন
৬:৩৩ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন লোগো ও পতাকা এরই মধ্যেই ব্যবহার করা শুরু করে দিয়েছে দলটি। জামায়াতের দলীয় ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে নতুন লোগো দেখা গেছে। এতে পূর্বের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং আকিমুদ দ্বীন (দ্বীন প্রতিষ্ঠা) শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

গত বছর ৫ আগস্ট অভ্যুত্থানের পর নতুনভাবে দল সাজাতে থাকে জামায়াতে ইসলামী। একই সাথে মাঠের কাজেও আসে নতুনত্ব। দলের ভিতরে নানাভাবে আলোচনা হতে থাকে দলের লোগো ও পতাকার পরিবর্তনের। আলোচনা শুরুর মধ্যেই প্রাথমিক ধাপেই ঠিক করা নতুন লোগো ও পতাকা ব্যবহার করা শুরু করেছে দলটির আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসায় গেস্ট রুম সাজানো হয়েছে দলটির নতুন লোগো দিয়ে। যেখানে নতুন লোগো ও পতাকা নিয়ে একাধিক কূটনেতিকের সঙ্গেও বৈঠকও করেছেন জামায়াত আমির

কী পরিবর্তন আনা হচ্ছে দলটির লোগো ও পতাকায়
জামায়াতে ইসলামীর লোগোতে দাঁড়িপাল্লা ঠিক রেখে আল্লাহ ও মিনারের পরিবর্তে বই, কলম ও উদীয়মান সূর্য যুক্ত করা হয়েছে। লোগোর নিচে দলটির নাম বাংলা ও আরবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা হয়েছে। লোগোর পাশাপাশি বদল এসেছে পতাকাতেও। সাদার পারিবর্তে সবুজ রঙ্গের পতাকা দেখা গেছে। সবুজ পতাকার মাঝে নতুন লোগোটি স্থাপিত করা হয়েছে।

এর আগে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়। এরপর ২০১৬ সালে গুঞ্জন উঠে লোগো পরিবর্তন করা হচ্ছে দলটির। কিন্তু শেষ পর্যন্ত তা পরিবর্তন করা হয়নি। ২০০৮ সালে দলের নামে পরির্বতনের ১৭ বছর পর দলীয় লোগো ও পতাকায় পরিবর্তন এনেছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের চ্যানেল আইকে বলেন, নতুন বাংলাদেশ তৈরির যে চিন্তা জামায়াতে ইসলামী করছে, তার ধারাবাহিকতায় দলের লোগো ও পতাকায় পরির্বতন।

Reneta

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চ্যানেল আইকে বলেছেন, লোগো ও পতাকায় পরিবর্তন করা হচ্ছে। এখনও আলোচনা চলছে। আমিরের বাসায় যেটি দেখা যাচ্ছে তা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। নতুন লোগো ও পতাকা ঠিক হলে আমরা সবাইকে জানিয়ে দেবো।

Jui  Banner Campaign
ট্যাগ: জামায়াতে ইসলামীলোগো পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

‘প্ল্যানেট প্যারেড’: মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ইন্টারনেট সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT