চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে সংস্কার ও বিচারের পরে নির্বাচন দাবি জামায়াতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামায়াতের আমির বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের প্রক্রিয়া থাকতে হবে। কারণ, সংস্কারের আগে নির্বাচন হলে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় সব সংস্কারও এই সরকারের পক্ষে করা সম্ভব নয় বলেও জানান তিনি।

জামায়াতের আমির বলেন, মাত্র ৫টা বিষয়ে সরকার সংস্কারে হাত দিয়েছেন। সুতরাং এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এছাড়া জুলাই প্রক্লেমেশনও এই সংস্কারের সাথে জড়িত।

“আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভবও নয়” বলেও উল্লেখ করেন তিনি।

দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন মুহাম্মদ ইউনূস।

“আমরা বলেছি, দুইটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভেতরে জনগণের কোনো বড় ধরনের ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচন হওয়া উচিত। আর দুই নম্বর হলো, নির্বাচনের আগে সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি নির্বাচন হয়, জনগণ এই নির্বাচনে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না।”

Reneta

জামায়াতের আমির বলেন, সমাজের অস্থিরতা আপতদৃষ্টিতে তার সমাধান হয়েছে। আর ২টি রোডম্যাপ প্রকাশ করলে এটি স্থায়ী সমাধান হয়ে যাবে।

বিএনপি যে তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, সে বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চান সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, “পদত্যাগ চাইলো বিএনপি, আর ফতোয়া দেবে জামায়াতে ইসলামী। এটা কি মানায়? যারা পদত্যাগ চেয়েছে, তারাই ব্যাখ্যা করবে। আমরা কারও কোনো পদত্যাগ চাইনি।”

রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামীজামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকপ্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT