চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে জামায়াতের কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (৬ মার্চ) শুক্রবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আজ জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে। ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ ৬ই মার্চ, শুক্রবার, বাদ জুম’আ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও দাবি তোলেন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি রিজওয়ানা হাসানকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী’ বলে অভিহিত করেন।

এছাড়া খলিলুর রহমানকে ‘লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা’ বলে অভিযোগ করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে নানা ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন। জামায়াতের দাবি, এই দুইজনের সরাসরি সম্পৃক্ততায় জনগণের রায়কে পাল্টে দেওয়া হয়েছে এবং এর পুরো ঘটনা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারের দাবিবাংলাদেশ জামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের আইআরজিসির প্রধান হলেন আহমদ বাহিদি

মার্চ ৬, ২০২৬

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে জামায়াতের কর্মসূচি

মার্চ ৬, ২০২৬

শিশু যৌন নির্যাতন চক্র: মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল এফবিআই

মার্চ ৬, ২০২৬

ট্রাম্পের নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কে এই মুলিন?

মার্চ ৬, ২০২৬

হোয়াইট হাউসে ট্রাম্পের থেকে সংবর্ধনা পেল মেসির মিয়ামি

মার্চ ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT