রাজনীতি

জাপানের রাষ্ট্রদূতের সাথে জামায়াতের আমিরের বৈঠক

জাপানের রাষ্ট্রদূত ও জামায়াতের নেতাদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের রাষ্ট্রদূত ও জামায়াতের নেতাদের মধ্যে বৈঠক, যেখানে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি রোববার (২২ জুন) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়।

বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাক-স্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন।

বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনকে ‘মধ্য রাতের নির্বাচন’ বলে যে মন্তব্য করেছিলেন, তা তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও বাংলাদেশের সাথে জাপানের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন।

বিষয়:আমির ডা. শফিকুর রহমানজাপানজাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচিজামায়াতে ইসলামবৈঠক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…