বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চায় আগামীর নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য হয়। নির্বাচন বিষয়ে সব অনিশ্চয়তা দূর করার কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি।






