চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ডেঙ্গু আতংকে শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৪:৪৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীরা ডেঙ্গু আতংকে বসে পড়াশোনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে আতংকে রয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্য মতে, গত সপ্তাহে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছেন তারা। এর মধ্যে হাসপাতালে ভর্তিকালীন ২ জন সুস্থ হয়ে ওঠে।

চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শামসুর রহমান চ্যানেল আইকে বলেন, এখন প্রতিদিন ২ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী পাচ্ছি। তাদের অনেকে হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছে। রোগীরা নিয়মিত যোগাযোগ না করায় কতজন সুস্থ হয়েছে তা বলতে পারছি না।

সরেজমিনে দেখা যায়, আবাসিক হলের ড্রেন, ডাবের খোসা, পুলের টবের জলাবদ্ধ পানি, পুকুর ও ঝোঁপঝাড় এবং যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপগুলোতে জমাট বেঁধে আছে মশা।

সবখানে মশার উপদ্রবে অতীষ্ঠ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে দিনের বেলাতেও মশারি টাঙ্গিয়ে থাকতে হচ্ছে তাদেরকে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস হলচত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হল প্রশাসন, শিক্ষকদেরকে অনুরোধ করে বিজ্ঞপ্তি দিলেও ফলপ্রসূ কোন উদ্যোগ দৃশ্যমান নয়।

বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম বলেন, মশার কামড়ে রাতের বেলায়ও ঘুম হয় না। এমনিতে গণরুম আবার মশার কামড়, পড়াশোনা হচ্ছে না ঠিকমতো। তাই, দিনের বেলায়ও মশারী টাঙ্গিয়ে পড়তে হয়।

শীতে মশা চরমে পৌঁছাবে বলে মনে করছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। তিনি চ্যানেল আইকে বলেন, ‘ক্যাম্পাসে চার ধরনের মশা আছে। তারমধ্যে ‘এডিস’ মশা তেমন একটা পাইনি। তবে কনস্ট্রাকশন কাজের এরিয়াগুলোতে থাকতে পারে। সেটা দেখতে হবে।

ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান (এস্টেট) চ্যানেল আইকে বলেন, হল কর্তৃপক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। কামাল উদ্দিন হল থেকে আস্তে আস্তে সব হলে স্প্রে করা হবে। আর ময়লা আবর্জনা গুলো সরানোর কাজ চলমান। তবে যেসব হল ময়লা রাস্তার পাশে ফেলে সেগুলো ওই হল প্রশাসন দেখবে।

আবাসিক হলে মশা নিধনের ব্যবস্থা নিতে সব হল প্রশাসনকে জানিয়েছেন বলে জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রাধ্যক্ষ ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ হেল কাফি।

ট্যাগ: ডেঙ্গু আতঙ্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিনির বাজার বিষয়ে সোচ্চার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

পরবর্তী

বাংলাদেশি দর্শকদের ঢল নামবে হোবার্টে

পরবর্তী
বাংলাদেশি দর্শকদের জন্য হোবার্টে বাংলাদেশের পতাকা প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি দর্শকদের ঢল নামবে হোবার্টে

শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ২৩ নম্বর রূপকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩

সর্বশেষ

ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কিছু খাতে নতুন বিনিয়োগে চীনের আগ্রহ

আগস্ট ২৭, ২০২৬

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT