চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৯ সালের হাইকোর্ট বিভাগের রায় অনুসারে অভিযোগ কমিটি গঠন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক এবং মহিলা উইং কমিটির প্রধান রুবাবা দৌলা এই কমিটির নেতৃত্বে দেবেন।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিতে বোর্ডের এই পদক্ষেপ।

বিসিবি বলেছে, ‘২০০৯ সালের হাইকোর্টের রায় অনুযায়ী পরিচালক ও নারী উইং প্রধান রুবাবা দৌলার নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি। ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিতে স্বাধীন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গঠন এবং বাধ্যতামূলক সচেতনতা প্রশিক্ষণ বাস্তবায়নে কাজ করবে কমিটি। বিসিবি যথাসময়ে এ বিষয়ে পরবর্তী হালনাগাদ জানাবে।’

গত বছরের শেষদিকে জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন ও মানসিক হয়রানির অভিযোগ তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিযোগের প্রেক্ষিতে প্রথমে ৩ সদস্য পরে ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। এবার স্থায়ী কমিটি গঠন করেছে বোর্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহানারাবিসিবিমঞ্জুরুলরুবাবালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT