চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে ছায়ানটের জাগরণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

ডিসেম্বর, বিজয়ের মাস। নানা আয়োজনে বাঙালি এই মাসকে স্মরণ করেন। বিজয়ের এই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ‘জাগরণী’ নিয়ে নিয়মিত হাজির হচ্ছে সংস্কৃতি শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছায়ানট’।

সংগঠনটি আগেই জানিয়েছিল, বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিদিন একযোগে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে একটি করে কন্টেন্ট প্রকাশ করবে।

সেই ধারাবাহিকতায় রবিবার (১ ডিসেম্বর) জাতীয় সংগীতের মাধ্যমে নেটদুনিয়ায় সেই যাত্রা শুরু করল ছায়ানট। এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটির শেষ তিন স্তবকও গেয়েছেন শিল্পীরা।

জানা গেছে, সমমনা প্রতিষ্ঠান ও সংগঠন— নালন্দা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলন ও ব্রতচারীর সহযোগিতায় তিন হাজারের বেশি মানুষ জাতীয় সংগীতের দৃশ্যধারণে অংশ নিয়ে কণ্ঠ মিলিয়েছেন।

ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।

অডিও তৈরি করেছে ছায়ানট। চিত্রাঙ্কন করেছে নালন্দা উচ্চবিদ্যালয়ের শিশুরা। এর পরিকল্পনা করেছেন ছায়ানটের যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ। নির্মাণ করেছেন আমিনুল ইসলাম ও টুকু মজনিউল।

Reneta

ধারাবাহিকভাবে সোম ও মঙ্গলবার ছায়ানটের পেজ থেকে প্রকাশ করা হয়েছে ‘ধনধান্যপুষ্পভরা’ জাতীয়গীতি। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ধারণ করা হয়েছে, ২০১৭ সালের বিজয় দিবসে।

মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশের রণসংগীত ‘চল্‌ চল্‌ চল্‌’। এটিও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে ধারণ করা হয়েছে, ২০১৮ সালের বিজয় দিবসে।

এরপর জানুয়ারি থেকে অন্যান্য কন্টেন্টও প্রচার করবে ছায়ানট। ৩৬৫ দিনই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকবে বলে জানা গেছে। সঙ্গীতবিষয়ক পাঠদান, গুণী ব্যক্তিত্বদের নিয়ে কন্টেন্ট প্রচার করবে সংগঠনটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছায়ানটডিসেম্বরবিজয় দিবসবিজয়ের মাসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT