চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদলের টাকার উৎস কী জানতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
১১:৪৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। শিবিরের এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্রদলের টাকার উৎস কী?’

এর কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্ট দিয়ে ছাত্রশিবিরের আয়ের উৎস তুলে ধরেন। তিনি লিখেছেন, অর্থ-ব্যবস্থা/বায়তুলমাল ধারা-৩৬: সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুলমাল থাকবে। কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন-প্রকাশনীর মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্য খাতগুলো থেকে প্রাপ্ত অর্থই হবে বায়তুলমালের আয়ের উৎস।

আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্রকল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেয়। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেয়।

আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেয়, বিপদের দিনে আমাদের আশ্রয় দেয়।

আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন- আপনার দলের টাকা কোথা থেকে আসে?

Reneta

প্রসঙ্গত, শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রশিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে ৩ লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে এই রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে।

আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তাদের (ছাত্রশিবির) কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কী অর্জন বা আয় করেছেন। তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলের টাকার উৎসজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT