আদালত

ডিজিটাল আইনে গ্রেপ্তার জগন্নাথ শিক্ষার্থী খাদিজার জামিন

১৪ মাস পর মুক্তিতে বাধা নেই

সুন্দর তরুণী হিজাব পরা, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণী হিজাব পরা, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, রঙিন পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

খাদিজাকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতি আপিল বিভাগ বৃহস্পতিবার আদেশ দেন। আদালতে খাদিজার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। আজকের এই আদেশের ফলে খাদিজার মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা বিরুদ্ধে ২০২০ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশের করা মামলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার পর থেকেই তিনি কারাগারে আছেন।

একপর্যায়ে দুই মামলায় বিচারিক আদালতে কয়েক দফায় খাদিজার জামিন আবেদন নামঞ্জুর হবার পর গত বছরের ১৬ ফেব্রুয়ারি খাদিজাতুল কুবরাকে জামিন দেন হাইকোর্ট। তবে পরে রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বাতিল চেয়ে খাদিজার করা আবেদনের শুনানি চার মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখার আদেশ দেন ততকালীন প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। অবশেষে চার মাস পর আজ খাদিজাকে জামিন দিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

বিষয়:খাদিজাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসুপ্রিম কোর্ট
প্রতিবেদক

এস এম আশিকুজ্জামান

অনলাইন জার্নালিস্ট, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…