চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার দেশ পুড়ছে, আর আমি মায়ের কাছে ফিরতে পারছি না’

যুদ্ধের আগে সিডনি ফিল্ম ফেস্টিভালে গিয়ে আটকা পড়েছেন ইরানের কিংবদন্তী নির্মাতা জাফর পানাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ২২, জুন ২০২৫
বিনোদন
A A

স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি যুদ্ধবিধ্বস্ত নিজের দেশে ফিরতে পারছেন না—এই বেদনাদায়ক বাস্তবতা জানিয়ে ইনস্টাগ্রামে সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি।

যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি অস্ট্রেলিয়ায় সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়ে যান। তারপর থেকেই হঠাৎ যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় কার্যত নিজ দেশেই ফিরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে তাঁর জন্য।

চারদিন আগে দেওয়া ওই পোস্টে পানাহি লেখেন, “আমি রোজ পথ খুঁজছি দেশে ফেরার, আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে ফেরার। কিন্তু এটা আর সম্ভব হচ্ছে না। আমার দেশ, আমার মানুষ যখন প্রতিদিন এই যুদ্ধের বলি হয়ে যাচ্ছে, তখন নিজেকে অসহায় মনে হয়।”

তিনি আরও লেখেন, “যখন একটি জাতির নিয়তি উচ্চাভিলাষী শক্তিধরদের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে শুধু ক্ষোভ, শোক আর ভবিষ্যৎহীন প্রজন্মের জন্য সত্য বলার দায়।”

এই পোস্টের আগেও পানাহি যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন। আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত ও রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থানের জন্য পরিচিত এই নির্মাতা তার দীর্ঘ ক্যারিয়ারে বারবার রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়েছেন।

তার সিনেমা ট্যাক্সি তেহরান, নো বিয়ারস কিংবা দিস ইজ নট আ ফিল্ম—সবগুলোতেই ফুটে উঠেছে ব্যক্তি স্বাধীনতা, নিপীড়ন ও রাজনৈতিক রুদ্ধতার বিরুদ্ধে এক দৃঢ় কণ্ঠস্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানজাফর পানাহিলিড বিনোদনসিডনি ফিল্ম ফেস্টিভালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT