২১৫ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজ। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাকে ঘিরে নানান বিতর্ক। আর এবার গুঞ্জন উঠেছে বিদেশী এক নায়ককে মন দিয়ে বসেছেন তিনি।
চলতি বছরের শুরুতে নেহা কক্করের কণ্ঠে ‘মুর মুর কে’ শিরোনামের ভারতীয় একটি মিউজিক ভিডিওতে একসাথে কাজ করেছিলেন ইতালিয়ান অভিনেতা এবং মডেল মাইকেল মোরন এবং জ্যাকুলিন। সেসময় বেশ আলোচিত হয়েছিল তাদের দু’জনের রসায়ন। তবে এবার গুঞ্জন শোনা যাচ্ছে শুধু পর্দায় নয়, বাস্তবেও বসন্ত এসেছে তাদের জীবনে।
মূলত গানটি মুক্তি পাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ভাসতে থাকে এই নায়ক-নায়িকাকে নিয়ে। যদিও এ বিষয়ে জ্যাকুলিন মুখ খুলেননি। তবে মাইকেল জানান, তিনি কোন সম্পর্কে নেই। কাজকে ঘিরেই আবর্তিত তার জীবন। তখনই যেন বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্কের জল্পনায় ছেদ পড়ে।
মাইকেল মোরন একজন ইতালিয়ান অভিনেতা এবং মডেল। নেটফ্লিক্সের ‘৩৬৫ ডেইজ’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান এই অভিনেতা। – বলিউড লাইফ ডটকম








