নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ। বরাবরই বেশ খোশমেজাজে থাকেন তিনি। তবে সম্প্রতি এক ভক্তের গায়ে হাত তুলে নেটদুনিয়ায় রীতিমত সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠান শেষ করে বের হয়ে আসছিলেন জ্যাকি। এ সময় তার সাথে ছবি তোলার জন্য সবাই তাকে ঘিরে ধরে। একভক্ত সেলফি তুলতে গিয়ে তার কোমরে হাত দিতেই অভিনেতা রেগে তার মাথায় চাটি মারেন।
এসময় সেই ভক্তকে তিনি বলেন, আমি কি মেয়ে নাকি যে, কোমরে হাত দিচ্ছ। ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়। আর সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে পরেন তিনি।
View this post on Instagram
নব্বইয়ের দশকে ‘হিরো’, ‘দুশমনি’, ‘আল্লা রাখা’, ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’, ‘রঙিলা’ সহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন এই অভিনেতা। বর্তমানে নিজে কাজ না করলেও তার ছেলে টাইগার শ্রফ বলিউডের অন্যতম সফল নায়ক।- নিউজ এইটিন








