চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঝলকেই মাতালেন শুভ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
শুভের এক ঝলক, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত, পেশাদার পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এবার তিনি দর্শকের নজর কাড়লেন নতুন রূপে তাও আবার ভারতীয় ওয়েব সিরিজে। সম্প্রতি সনি লিভ তাদের আসন্ন কন্টেন্টগুলোর একটি প্রমো প্রকাশ করেছে, যেখানে শুভকে দেখা গেছে এক ঝলক!

আর এই এক ঝলকেই শুভকে দেখা গেছে একেবারে ভিন্ন আঙ্গিকে! শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন!

প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

Banglabid

সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন।

প্রযোজনা সংস্থার দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

সনি লিভে টিজার প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক।

Reneta

সনি লিভের কন্টেন্ট প্রমো:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভজ্যাজ সিটিভারতীয় সিরিজলিড বিনোদনসনি লিভসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT