চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে কঙ্গনার বিতর্কিত পোস্ট, বাংলাদেশি অভিনেত্রীর প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউডের ‘ঠোঁট কাটা’ স্বভাবের নায়িকা কঙ্গনা রানাউত কাজের চেয়ে বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে। সব ইস্যুতে মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন বছরজুড়ে। এবার বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়লেন বলিউডের ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজ এবং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা এক পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশের বিজয়’ উল্লেখ না করে বলেছেন, ওই বছরের বিজয় ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী চিহ্নিত করেন। 

ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে বিভিন্ন সময়ে নিজের তোলা একাধিক স্থিরচিত্র শেয়ার করে কঙ্গনা আরও লেখেন, ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন- বিজয়দিবস, সোনালীবিজয়, অমৃতমহাউৎসব।

Banglabid

কঙ্গনার এমন কাণ্ড আহত করেছে বাংলাদেশি ভক্ত অনুরাগীদের। অসংখ্য মানুষ কঙ্গনার ফেসবুক ফ্যান পেজের সেই পোস্টে গিয়ে জানাচ্ছেন প্রতিবাদ। যেখানে সামিল হতে দেখা গেছে বাংলাদেশের উঠতি অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়াকেও।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মঞ্চ থেকে উঠে আসা সালওয়া কঙ্গনার উদ্দেশে মন্তব্য করেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আপনার উচিত বাজে মন্তব্য করার আগে ইতিহাস সম্পর্কে আরও জ্ঞান সংগ্রহ করা।’

সালওয়া লেখেন, যুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল এবং আমরা বাংলাদেশের জনগণ সত্যিই সেই সাহায্যের প্রশংসা করি, তার জন্য আমরা কৃতজ্ঞ। ১৯৭১ সালে আমরা ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। মাতৃভূমির জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের বিজয় অর্জন করেছি। বাংলাদেশ এমন একটি দেশ যার জন্ম অনেক সংগ্রাম এবং স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে।

Reneta

মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমার এই নায়িকা লেখেন, ‘আমাদের আবেগ, অশ্রুবিন্দু, সাহস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশপ্রেম আমাদের সবচেয়ে লালিত বিজয় দিবস ১৬ ডিসেম্বরের ফলাফল। তাই দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করুন।’

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে সালওয়া বলেন, ‘কঙ্গনা রানাউত নিঃসন্দেহে একজন দারুণ অভিনেত্রী। তার অভিনয় আমার নিজেরও ভালো লাগে। তাকে আমি পছন্দও করি। কিন্তু নিজের দেশের ইতিহাস বিকৃতি শুনতে কার ভালো লাগে, বলেন! বাংলাদেশের বিজয় দিবসে এমন বাজে মন্তব্য তার কাছ থেকে শুনতে ভালো লাগেনি, তাই এমন মন্তব্য করেছি।’

কঙ্গনার ওই বিতর্কিত ফেসবুক পোস্টে শুধু সালওয়া একা নয়, মন্তব্য করছেন শোবিজের আরও অনেক পরিচিত মুখ। চিত্রনায়ক জয় চৌধুরী লেখেন, ‘দয়া করে ইতিহাস বিকৃতি করবেন না। এটি ভারতের নয়, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। ভারত আমাদের সহায়তা করেছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই বিজয় অর্জনের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের আবেগে আঘাত করবেন না।’

ইনস্টাগ্রাম স্টোরি ছাড়াও ফেসবুক পেজেও এমন পোস্ট করেন কঙ্গনা:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাঅভিনেত্রীকঙ্গনা রানাওয়াতনিশাত নাওয়ার সালওয়াবিজয় দিবসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে কিশোর গ্যাং লিডার শাকিল আটক

পরবর্তী

নিউজিল্যান্ডে অনুশীলন বন্ধ রাখতে বলা হয়েছে বাংলাদেশকে

পরবর্তী

নিউজিল্যান্ডে অনুশীলন বন্ধ রাখতে বলা হয়েছে বাংলাদেশকে

টেকনাফে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ দুই জন আটক

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নে বদলে যাচ্ছে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT