চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সংস্কারে সহায়তা করবে ইটালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ন ০২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের পুলিশ সংস্কারকে সমর্থন করবে ইটালি। এছাড়া ইটালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়েও একসঙ্গে কাজ করবে দুই দেশ। এছাড়াও ঢাকায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

বুধবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইটালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইটালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন; অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশি সংস্কার আলোচনায় প্রাধান্য পেয়েছে।

প্রধান উপদেষ্টা ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একের পর এক বৈঠক করার এক সপ্তাহ পরে এ বৈঠক হলো।

জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ড. ইউনূস বাংলাদেশ থেকে ইটালিতে ব্যাপক আকারে শ্রমিক নেয়ার আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আরও উন্নত অভিবাসনের জন্য আমাদের কাজ করতে হবে।

Reneta

ইটালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারের জন্য ইতালীয় সমর্থনের প্রস্তাব দেন। তাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ ধরনের সহায়তা করে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আড়াই বিলিয়ন ডলারের।

তিনি জানান, ইটালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে আয়োজন করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিইতালিইতালীয় রাষ্ট্রদূতপুলিশ সংস্কারবাংলাদেশ-ইটালিবাংলাদেশ-ইতালি
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT