রাজনীতি

ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে কাজ হবে না: ড. মঈন খান

ড. মঈন খান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মঈন খান এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির microphones সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঐক্য করতে গিয়ে নতুন করে বাকশাল করে ফেললে সে ঐক্যে কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

ডক্টর আব্দুল মঈন খান আরও বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সেদেশের (ভারতের) রাজনীতিক, নীতির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা।

তিনি বলেন, তৃতীয় ফারাক্কা মার্চ করে ভারতকে জানিয়ে দিতে হবে নদীকে আমরা কল্যাণে ব্যবহার করতে চাই, মারার জন্য নয়, পরিবেশ রক্ষায় আরেকটি লংমার্চ করব।

বিষয়:ড. আব্দুল মঈন খান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…