চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই উপলক্ষে আজ শুক্রবার ১৯ জানুয়ারি সকাল ৮ টা ৩০ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দিনটি শুরু করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

শ্রদ্ধা নিবেদন করেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, নির্মূল কমিটি দারুস সালাম থানার যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম রেজা, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার মিরপুরের সহ-সভাপতি শফিকুল গণি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার মিরপুরের সহ-সভাপতি আনোয়ারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, নির্মূল কমিটি দারুস সালাম থানার যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ সায়মন, নির্মূল কমিটি ১০ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হোসেন তানিম, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার মিরপুরের সদস্য বাবুল হোসেন ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার মিরপুরের সদস্য মঙ্গল মিয়াসহ নির্মূল কমিটি দারুস সালাম থানা, ওয়ার্ড ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার মিরপুরের সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া দিনটি উপলক্ষে বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হবে এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ আদালতের অন্যতম বিচারক, নির্মূল কমিটির উপদেষ্টা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

 

১৯৯২ সালের ১৯ জানুয়ারি যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানিয়ে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ১০১ জন বরেণ্য নাগরিক কর্তৃক স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে সূচিত হয়েছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক দুর্গম অভিযাত্রা। বহু বাধাবিঘ্ন, জেল-জুলুম-হত্যা মোকাবেলা করে গত তিন দশকে নির্মূল কমিটি ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনের বৃহত্তম নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে এবং বিস্তার লাভ করেছে পাঁচটি মহাদেশে।

Reneta

আন্দোলন ও সংগ্রামের তিন দশকের অধিক সংগঠনটির সময়ে বহু সাফল্য রয়েছে। নির্মূল কমিটির ধারাবাহিক আন্দোলনের কারণে ৭১-এর গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠিত হয়েছে এবং শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাত্তারের ঘাতক দালাল নির্মূল কমিটিজাহানারা ইমামশ্রদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT