চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএমইটি ছাড়পত্র নিয়েও কেন শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র থাকার পরও যারা মালয়েশিয়া যেতে পারেনি, তাদের প্রকৃত সংখ্যা জানা জরুরি বলে মনে করেন অভিবাসন বিশ্লেষকরা। এই শ্রমিকদের অন্য কোন দেশে পাঠানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা।

তবে রিক্রুটিং এজেন্সিগুলো ইচ্ছে করে শ্রমিক পাঠায়নি এমনটি নয় বলে মনে করেন জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বায়রা’র মহাসচিব আলীর হায়দার চৌধুরী।

জানা যায়, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী, ১৪টি দেশের কর্মীদের দেশটিতে গত ৩১ মে প্রবেশের শেষ দিন থাকলেও বাংলাদেশ থেকে যেতে পারেনি অনেক শ্রমিক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই সংখ্যা প্রায় ১৭ হাজার যাদের সবারই ছিলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে ৩ হাজার জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছে।

এ নিয়ে মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বিপুল সংখ্যক কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেয়া হয়েছে।

তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সঠিক সংখ্যা ও তথ্য জানা জরুরি।

Reneta

বায়রা মহাসচিব আলীর হায়দার চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের তদন্তের পরই শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে না পারার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। সংকট সমাধানে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার কথা বলছেন বায়রা মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT