চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২-৪টা দল নির্বাচনে না আসলে কিছু যায় আসে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতো দলের মধ্যে ২-৪ টা দল নির্বাচনে না আসলে কিছু যায় আসে না। নির্বাচনের এখানে জনগণের অংশগ্রহণ ছিলো। ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য আন্তরিক অভিনন্দন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় গণভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর থেকে যত নির্বাচন হয়েছে, তা হয়েছে একদম সুষ্ঠু নিরপেক্ষ। মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। দুই-চারটা দল ভোটে না এলে সমস্যা ছিল না। ইতিহাসে ৭ জানুয়ারির নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Banglabid

তিনি বলেন, যারা নির্বাচনে আসেনি তাদের নেতাকর্মীরা হতাশায় ভোগে। এবারের নির্বাচনে তারা আর বলতে পারবে না, যেটা তারা বলেই বেড়াতো, যে রাতে সিল মারবে… এবার বলার সুযোগ নেই। জনগণ বিএনপির ভয়াল রুপ দেখে তাদের প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনা বলেন, যেমনভাবে জিয়াউর রহমান হত্যাকাণ্ড চালিয়েছে, তেমনি খালেদা ও তারেক হত্যাকাণ্ড চালিয়েছে। লন্ডন থেকে এদেশের মানুষ পোড়ানোর হুকুম দেয়া হয়েছে।

তিনি বলেন, চাইলে স্বতন্ত্ররা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। যারা নির্বাচন করেছে, কারো বিরুদ্ধে যেন কোন ক্ষোভ না থাকে। যেহেতু জনগণ ভোট দিয়েছে তারা নির্বাচিত হয়েছে। কোন ধরনের গোলমাল করলে সেই সুযোগ ষড়যন্ত্রকারীরা নেবে। তাই কোন ধরনের সংঘাত দেখতে চাই না।

Reneta

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন বর্জনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পাটির নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন না

পরবর্তী

৮০ মিনিটের সিনেমা নিয়ে আসছেন মার্টিন স্করসিস

পরবর্তী
মার্টিন স্করসিসের ছবি, সিনেমা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ মিনিটের সিনেমা নিয়ে আসছেন মার্টিন স্করসিস

জাতীয় সংসদ ভবনের ছবি, সাদা ভবন ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT