ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের কেন্দ্রে অভিযান চালিয়েছে ইসরায়েল।
গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রামাল্লার কেন্দ্রে অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় ইসরায়েল বাহিনী এবং সাধারণ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তাদের দমনে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের চেয়েও খারাপ মানুষ বলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নেতানিয়াহু গণহত্যার জন্য দোষী বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের গাজায় আবারও খাদ্যসংকটের সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।








