হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক গাজার রাফাহ্য় সর্বাত্মক হামলা চালাবেন তারা। এতে যুদ্ধবিরতির পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন এবস্থায় রাফাহ্য় হামলা বন্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।







