চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ নিয়ে মন্তব্যের জেরে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চায় ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সম্প্রতি ইসরায়েল এবং গাজা উপত্যকায় চলমান যুদ্ধের বিরতি চেয়ে একটি মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই মন্তব্যের জের ধরেই এবার গুতেরেসের পদত্যাগ চেয়ে আপাতত তার সঙ্গে আর কোন বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে ইসরায়েল।

গতকাল (২৪ অক্টোবর) মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে হামাস এবং ইসরায়েল প্রসঙ্গে গুতেরেস বলেছেন, এই মুহূর্তে এই সংঘাত বন্ধ হওয়া উচিত। গাজা স্ট্রিপে আমরা যা দেখছি, তা থেকে এটা পরিষ্কার যে সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না। গুতেরেসের এই মন্তব্যের পর তার কড়া সমালোচনা করেছে ইসরায়েল।

গুতেরেস বলেছেন, ওই অঞ্চলে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে কার্যত পরাধীন হয়ে আছেন। হামাস যে আক্রমণ চালিয়েছে তা একদিনে তৈরি হয়নি। যদিও হামাসকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

এই মন্তব্যের পর তার কড়া সমালোচনা করে জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাড এরডান বলেছেন, শতাধিক মানুষকে যারা খুন করেছে, পুরুষ, নারী, শিশু কাউকে রেহাই দেয়নি, সেই হামাসকে সমর্থন করেছেন গুতেরেস। জাতিসংঘের প্রধান থাকার আর কোনো অধিকার নেই তার।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এই বিষয়ে বলেছেন, ৭ অক্টোবর যারা নির্বিচারে মানুষ হত্যা করল গুতেরেস কার্যত তাদের সমর্থন করেছেন। তিনি বলেন, গুতেরেস আপনি কোন বিশ্বে থাকেন জানি না, তবে এটা আমাদের বিশ্ব নয়, এটুকু বলতে পারি। এরপর জাতিসংঘ প্রধানের সাথে বৈঠকও বাতিল করেছেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে একটি অনুষ্ঠান চত্বরে আক্রমণ চালিয়ে বহু মানুষকে হত্যা করে হামাস। এছাড়াও প্রায় ২২০ জন বেসামরিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় তারা। এরপর পাল্টা আক্রমণ চালিয়ে গাজা অঞ্চলকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করেছে ইসরায়েল।

Reneta

এমন পরিস্থিতিতে হামাস এবং ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন অনেকেই। সাধারণ মানুষের হত্যা নিয়ে সরব হয়েছে বহু দেশ। জাতিসংঘের মহাসচিব গুতেরেসও সেই কথাই বলার চেষ্টা করেছিলেন বলে বিশেষজ্ঞদের একাংশের অভিমত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তোনিও গুতেরেসইসরায়েলগাজাজাতিসংঘের মহাসচিবহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT