আন্তর্জাতিক

ইসরায়েলের দখলে গাজার ত্রাণের জাহাজ, গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মী আটক

গাজায় ইসরায়েলি দখলে ত্রাণের জাহাজে মানবাধিকারকর্মীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি দখলে ত্রাণের জাহাজে গ্রেটা থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজা অভিমুখে ত্রাণবাহী ‘ম্যাডলিন’ জাহাজ দখলে নিয়ে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ইউএনবি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ জুন) ভোরে তাদের আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে এই যাত্রার আয়োজনকারী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

বিবৃতিতে বলা হয়, জাহাজটিতে বেআইনিভাবে অভিযান চালানো হয়েছে, নিরস্ত্র বেসামরিক নাবিকদের ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং শিশুখাদ্য, খাবার ও চিকিৎসা সরঞ্জামসহ জীবন রক্ষাকারী ত্রাণ জব্দ করা হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম‌্যাডলিন নিয়ে এক সপ্তাহ আগে যাত্রা শুরু করেছিলেন গ্রেটাসহ ওই কর্মীরা।

তবে এই যাত্রাকে একটি ‘জনসংযোগমূলক স্ট্যান্ট’ বলে অভিহিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, সেলফি ইয়টে করে আসা ‘সেলিব্রেটিরা’ এখন নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে এগোচ্ছে।

তারা জানায়, ওই কর্মীরা নিজ নিজ দেশে ফিরে যাবেন এবং ত্রাণ সহায়তা তাদের পরিচালিত চ‌্যানেলের মাধ্যমে গাজায় পাঠানো হবে।

পরে আটক কর্মীদের স্যান্ডউইচ ও পানি বিতরণের একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি বাহিনী। এতে দেখা যায়, আটকরা কমলা রঙের লাইফ জ্যাকেট পরে আছেন।

বিষয়:ইসরায়েল গ্রেটা থুনবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…