চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর বয়সী কিশোরকে হত্যা করলো ইসরায়েলের স্পেশাল ফোর্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সেনা সদস্যের ছবি, অস্ত্র হাতে, শহর রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাড়া করে ১৫ বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের স্পেশাল ফোর্স। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় অভিযান চালানোর সময় ওই কিশোর আশপাশের লোকদের সতর্ক করায় তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বুধবার জেনেভাভিত্তিক ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনালের (ডিসিআইপি) ফিলিস্তিনি শাখা এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জেনিনের আশ্রয়শিবিরে দাদার বাসা থেকে ফেরার পথে রাফাত ওমর আহমাদ খামায়েশ নামের এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি ফোর্স।

Banglabid

ডিসিআইপি জানায়, বাসা থেকে বের হয়ে রাফাত দেখতে পায়, ইসরায়েলি ফোর্স তিনটি গাড়ি নিয়ে তার বাবার বাড়ির পাশে একটি বাড়ি গিয়ে এক ব্যক্তির খোঁজ করে। এ সময় সে ‘বিশেষ বাহিনী! বিশেষ বাহিনী!’ চিৎকার করে সবাইকে সতর্ক করে পালিয়ে গেলে ফোর্স তাকে তাড়া করে। পরে ফোর্স ১০ মিটার বা ৩৩ ফুট দূর থেকে তার পেটে গুলি করে হত্যা করে।’

সংগঠনটি জানিয়েছে, ফোর্সের ছোড়া গুলিটি ওই কিশোরের পেট দিয়ে ঢুকে বুকের ডানদিকের উপরের দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জেনিনের ইবনে সিনা হাসপাতালের তথ্যমতে ওই শিশুকে যখন হাসপাতালে আনা হয় তখন সে অচেতন ছিল। হয়তো হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুনাককে ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান আইজিপির

পরবর্তী

পরিত্যক্তই হল বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে

পরবর্তী
বৃষ্টির কারণে মাঠে পানি জমে আছে, খেলা শুরু হতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিত্যক্তই হল বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে

বাংলাদেশ-সৌদি সম্পর্কের উন্নয়নে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পিকারের

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT