চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ভাইরাস ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ন ২০, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সালেহ আল-হোমস বলেছেন, ইসরায়েল জ্বালানির পাশাপাশি গাজা উপত্যকায় চিকিৎসা সামগ্রী ও ওষুধ প্রবেশের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর মাধ্যমে গাজায় ‘হেপাটাইটিস এ’ ভাইরাস ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল।

পারস টুডে জানিয়েছে, গাজার স্বাস্থ্য বিভাগ বলেছে, ইসরায়েল এই উপত্যকায় পরিকল্পিতভাবে জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে। যার ফলে ব্যাপকভাবে হেপাটাইটিস এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আল-হোমস গাজার হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা সম্প্রতি গাজার সংকটাপন্ন অবস্থার কথা উল্লেখ করে বলেছেন, দূষিত খাবার ও পানি গ্রহণ করার কারণে গাজা উপত্যকার ২৭ হাজার মানুষ হেপাটাইটিস এ রোগে আক্রান্ত হয়েছেন। ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যসেবা খাতকে ধ্বংস করে দিচ্ছে। সেনারা গাজার প্রায় প্রতিটি হাসপাতালে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি হাসপাতালকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিদপ্তর বলেছে, ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধের মূলনীতিগুলো লঙ্ঘন করে যাচ্ছে। ইসরায়েল গাজার সামরিক ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে কোন পার্থক্য করছে না বরং তাদের সবাইকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে।

উল্লেখ্য, গত আট মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেইসঙ্গে এই উপত্যকায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিয়ে তারা গাজাবাসীকে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৫ হাজারের বেশি মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাভাইরাসহেপাটাইটিস এ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT