চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে সর্বাত্মক হামলা চালাতে পারে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ১৯, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। গাজায় সন্ত্রাসী যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের সঙ্গেও পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশটি। আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এমনই একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন৷

আজ (১৯ জুন) বুধবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গরদিন ও হেড অব দ্য অপারেশন্স ডিরেক্টরেটের মেজর জেনারেল ওদেদ বাসিউক মঙ্গলবার এই যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর সাম্প্রতিকতম হুমকির প্রেক্ষাপটে ইসরায়েলের হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নতুন কৌশলের সম্ভাবনার উল্লেখ করেন। পুরোদমে যুদ্ধ হলে হিজবুল্লাহ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে এবং লেবাননের শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন৷

তবে মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামস হোখস্টাইন লেবানন সফর করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। হিজবুল্লাহর সহযোগী বলে পরিচিত সশস্ত্র আমাল বাহিনীর প্রধান ও সংসদের স্পিকার নাবি বারির সঙ্গেও আলোচনা করেন তিনি৷

গত প্রায় আট মাস ধরে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ গোষ্ঠী গোলাগুলি চালানোর পর ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে হামলার হুমকি দিচ্ছে। কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর ইসরায়েলে ২০০টির বেশি রকেট ছোঁড়ে লেবানন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েললেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: রিয়াদে বাংলাদেশ দূতাবাসের জরুরি সতর্কতা জারি

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু মারা গেছেন

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ: ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT